শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

ডাচ্-বাংলা ব্যাংক এর স্নাতক শিক্ষাবৃত্তি ২০১৫ এর বিস্তারিত তথ্য

Dutch – Bengali Scholarship 2015 for honors students

Dutch Bangla Bank scholarship
ডাচ্-বাংলা ব্যাংক  শিক্ষা বৃত্তির কর্মসূচীর আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় ১২তম পর্যায়ে ২০১৫ সালের এইচএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবি ও শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করবে। চলুন জেনে নেওয়া যাক এই বৃত্তি নিয়ে বিস্তারিত তথ্য…

বৃত্তির পরিমাণ ও সময়কালঃ

শিক্ষার স্তরঃ স্নাতক
সময়কালঃ ৩-৫ বছর (নবায়নযোগ্য)
মাসিক বৃত্তিঃ ২,৫০০ টাকা
বার্ষিক অনুদানঃ পাঠ্য উপকরণের জন্য এককালীন ৫০০০ টাকা ও পোশাক পরিচ্ছদের জন্য ১,০০০ টাকা

বৃত্তির জন্য আবেদনের যোগ্যতাঃ

  • সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৪.৮ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)
  • সিটি কর্পোরেশন এলাকার বাইরের/ গ্রামাঞ্চলের কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৪.৫ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)

বৃত্তির অন্যান্য নীতিমালাঃ

  • ২০১৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উপরোক্ত সিজিপিএ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে যে সব ছাত্র-ছাত্রী এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৪.৫ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য) প্রাপ্ত হয়েছেন শুধুমাত্র তারাই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।
  • যে সকল ছাত্র-ছাত্রী সরকারী বৃত্তি  ব্যতিত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তাঁরা ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
  • গ্রামীণ অনগ্রসর অঞ্চলে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্যে বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে।

আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ

ডাচ্-বাংলা ব্যাংক এর শিক্ষা বৃত্তি এর আবেদন এর প্রক্রিয়াতে এবার পরিবর্তন আনা হয়েছে। এবার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করা হয়েছে। ফলে এখন সরাসরি কোন আবেদন গ্রহনযোগ্য হবে না। চলুন জেনে নেওয়া যাক অনলাইনে আবেদন প্রক্রিয়াঃ
www.dutchbanglabank.com/DBBLScholarship এই ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম এর সাথে যা যা সংযুক্ত করতে হবে সেগুলো হলোঃ
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
  • আবেদনকারীর পিতা মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
  • এসএসসি/সমমান পরীক্ষার নম্বরপত্রের স্ক্যান কপি।
  • এইচএসসি/সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি।

বৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখঃ

আবেদন শুরুর তারিখঃ ১১ আগস্ট ২০১৫
আবেদনের শেষ তারিখঃ ৩১ অক্টোবর ২০১৫
ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃতদের তালিকা প্রকাশঃ ১০ নভেম্বর ২০১৫
প্রাথমিকভাবে বাছাইকৃতদের সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ্-বাংলা ব্যাংক এর যে কোন শাখা অথবা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখঃ ১২ থেকে ২৬ নভেম্বর ২০১৫

বৃত্তির ফলাফলঃ

বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হলে উক্ত তালিকা এখানে প্রকাশ করা হবে।
বিদ্রঃ
  • সরাসরি / ডাকযোগে / কুরিয়ারে প্রেরিত কোন আবেদন গ্রহণযোগ্য হবেনা।
  • যে সকল ছাত্র-ছাত্রী ডাচ বাংলা শিক্ষা বৃত্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন, তাদেরকে অবশ্যই বর্তমান শিক্ষাবর্ষে যে কোন সরকারী বিশ্ববিদ্যালয়/ কলেজে স্নাতক পর্যায়ে ভর্তি হতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন