বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

সন্মানিত মেম্বারগণ,

সন্মানিত মেম্বারগণ,
আপনাদের আন্তরিকতা আর সহযোগিতার কারনে এই আমাদের সাবলীল অগ্রযাত্রা। আমরা সব সময় চাই সকলে মিলে মিশে সুন্দরভাবে গ্রুপটিকে সামনে এগিয়ে নিতে। কিন্তু এটা সত্য যে কিছু সংখ্যক সদস্যের কুরুচিপূর্ণ, অশালীন ও বিতর্কিত পোষ্ট/কমেন্ট এর কারনে গ্রুপের সৌন্দর্য নষ্ট হচ্ছে বিধায় আমরা গ্রুপের পোষ্ট এপ্রোভ করে রাখতে বাধ্য হচ্ছি, যে কারনে মেম্বারগনের পোস্ট সাথে সাথে গ্রুপে পোষ্ট হচ্ছে না । কিন্তু আমাদের অন্য কোন উপায় নেই। বাজে পোষ্টগুলো এড়ানোর জন্যই আমাদের এই ব্যবস্থা। আবার কিছু কিছু মেম্বার প্রায়শঃ পোষ্টের কমেন্টে নানা প্রকার এড, লিংক, বাজে ছবি সহ বিতর্কিত কমেন্টস করে যাচ্ছেন।
আসলে রুচি হচ্ছে আপনার বংশীয় পারিবারিক শিক্ষা যাহা মা বাবা থেকে মানুষ মুলত শিক্ষা নিয়ে থাকে । কিন্তু কারো মা বাবার যদি রুচি জ্ঞানের অভাব থাকে সন্তান সেরকমই হবে। আমরা চাই আপনার সম্পর্কে আমার ধারনা সব সময় সুন্দর থাকুক। কাউকে গ্রুপ থেকে ব্লক/রিমুভ করা ছোট একটি কাজ মাত্র কিন্তু এটাকে আমরা সমাধান মনে করি না, কিন্তু আমাদের করতে হচ্ছে। তবে কথা দিচ্ছি আপনাদের ভালো পোষ্টগুলো যত দ্রুত সম্ভব আমরা এপ্রোভ করে দিবো এবং যারা নিয়মিত ভালো পোষ্ট করবেন তাদেরকে অটো এপ্রোভ করে দিবো যাতে আপনারা সরাসরি গ্রুপে পোষ্ট করতে পারেন । আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সকলকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন